জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

০২ এপ্রিল ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM

আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন- বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার (২ এপ্রিল) জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সফর শেষে সৌদি আরব ও কাতারে যাবেন প্রেদ্রো সানচেজ। এছাড়া দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন। ইতিমধ্যে স্লোভেনিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহে এ চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। এতে তারা জানায়, যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেইস জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবেন তখন ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬