ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রাজি ইউরোপের যে চার দেশ

২৩ মার্চ ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
ফিলিস্তিন

ফিলিস্তিন © সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় চারটি দেশ। দেশগুলো হলো- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। কাউন্সিলের সমাবেশের ফাঁকে আইরিশ, মাল্টিজ এবং স্লোভেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর এ কথা জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিন দেশের সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপটি নিয়েছে স্পেন। খবর রয়টার্সের।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আয়ারল্যান্ড বলেছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তবেই শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা।

নভেম্বরে স্পেনে এক বৈঠকে একমত হয়ে আরব রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধ করার উপায় হলো একটি দ্বি-রাষ্ট্র সমাধান। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬