বিষ প্রয়োগে শিশুসহ একই পরিবারের ১১ জনকে হত্যা

১১ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বাড়িতে বিষক্রিয়ার ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ১১ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) এ খবর জানায় পাকিস্তান পুলিশ। পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এরি নিউজ ও দ্য ডন।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, বুধবার খাইবার-পাখতুখাওয়া প্রদেশের লাকি মারওয়াতের শেখ নিয়াজী কুর্না তখতিখেল এলাকায় একটি বাড়িতে শিশুসহ একই পরিবারের ১১ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহত পরিবারের এক আত্মীয় দুই দিন আগে ওয়াজিরিস্তান থেকে খাবার কিনে নিয়ে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে। তারা প্রাথমিক তদন্তে ধারণা করছে দু’দিন আগে বিষাক্ত পদার্থ মেশানো খাবার খেয়ে পরিবারের সবার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই ভাই ও তাদের দুই স্ত্রী এবং তাদের ছয় শিশু সন্তান সবাইকে কয়েক দিন আগে বিষপ্রয়োগ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রাদেশিক মুখ্যমন্ত্রী আরশাদ হুসেন পুলিশের মহাপরিদর্শকের কাছে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950