বলিউডের সবচেয়ে ধনী তারকা দম্পতি শাহরুখ-গৌরীর যত সম্পদ 

১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
শাহরুখ খান ও গৌরী খান

শাহরুখ খান ও গৌরী খান © সংগৃহীত

বলিউডের ব্যক্তিগত এবং সম্মিলিত সম্পত্তির দিক থেকে সকল তারকা দম্পতিদের থেকে অনেক এগিয়ে রয়েছেন শাহরুখ-গৌরী। সিনেমায় অভিনয় থেকে শুরু করে নামিদামী সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ার জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন শাহরুখ। পাশাপাশি, শাহরুখ একাধিক লাভজনক সংস্থার মালিক।

অন্যদিকে, গৌরীর নিজস্ব গৃহসজ্জার সংস্থা রয়েছে। অন্যান্য একাধিক সংস্থার সঙ্গেও তিনি যুক্ত। তাই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তারও। সংবাদমাধ্যম ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ এবং গৌরির সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৯৬ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা।

‘লাইফস্টাইল এশিয়া’র প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম। শাহরুখ অভিনীত শেষ দুই ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। শাহরুখ ও গৌরী ‘রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থার মালিক। রেড চিলিজ় ‘জওয়ান’-সহ শাহরুখের বহু ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত।

শাহরুখ-গৌরীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পত্তি, তাঁদের বিলাসবহুল আবাসন ‘মন্নত’। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের বাড়ির মূল্য ২০০ কোটি টাকারও বেশি। 

আরও পড়ুন: অবশেষে সমাবর্তন হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

বলিউডের সব থেকে ধনী তারকা দম্পতির তালিকায় শাহরুখ-গৌরীর পরেই নাম রয়েছে রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার। ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, যশরাজ ফিল্মসের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর আদিত্য এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রানির যৌথ সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৪০০ কোটি রুপি।

তাঁদের পর তালিকায় রয়েছেন অনিল কাপুর কন্যা তথা অভিনেত্রী সোনম এবং সোনমের ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজার নাম। এই দম্পতির আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৯০০ কোটি রুপি।

অন্যান্য বিশিষ্ট বলিউড তারকা দম্পতিদের মধ্যে অক্ষয় কুমার-টুইঙ্কেল খন্নার আনুমানিক ৩ হাজার ৫৪২ কোটি এবং অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের আনুমানিক ২ হাজার ৯৯৪ কোটি রুপির সম্পত্তি রয়েছে।

এদের পর তালিকায় রয়েছেন অভিনেতা সাইফ আলি খান এবং স্ত্রী কারিনা কাপুর। ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, সাইফ-করিনার মোট ১ হাজার ৯৬৮ কোটি রুপির সম্পত্তি রয়েছে।

ক্রিকেট তারকা বিরাট কোহলি ও তার স্ত্রী অভিনেত্রী অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৩০০ কোটি রুপি। খেলার পাশাপাশি পোশাক এবং রেস্তোরা সংস্থা থেকেও বহু টাকা আয় বিরাটের। অন্যদিকে, অনুষ্কার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে।

তালিকার আরও নীচে রয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬ কোটি রুপি। তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের মোট সম্পত্তি ৭৪৪ কোটি রুপি।

নামী তারকা দম্পতির মধ্যে যাদের সম্পত্তির পরিমাণ সব থেকে কম, তারা হলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। রণলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭২০ কোটি রুপির।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950