রাজধানীতে স্কোয়াশের মহাযজ্ঞ, পর্দা উঠছে ১০ জুন

০৮ জুন ২০২৬, ০৭:০৫ PM
৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন © সংগৃহীত

দেশের স্কোয়াশ অঙ্গনে আবারও শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বড় আয়োজন। আগামী ১০ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬”। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়েরা অংশ নেবেন।

সোমবার (৮ জুন) বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি, এনডিসি, পিএসসি, এমবিএ, এমফিল।

সংবাদ সম্মেলনে প্রধান অথিতি হিসেবে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল; বাংলাদেশ অলিম্পিক 
অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অব.) ইমরুজ আহম্মেদ, সেক্রেটারী জেনারেল জুবাইদুর রহমানসহ বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন টুরাগ অ্যাক্টিভ ষষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়। ফেডারেশনের কর্মকর্তা এবং টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এবারের প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা।

সংবাদ সম্মেলনে স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান উজ জামান বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল, ক্রীড়া প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ক্লাবের খেলোয়াড়েরা অংশ নেবেন। ইতোমধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, সিলেট, কুমিল্লা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ঢাকার বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে বাছাইপর্বের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মোট ৯টি বিভাগে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ।

প্রতিযোগিতার ম্যাচগুলো রাজধানীর তিনটি ভেন্যু আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, বসুন্ধরা স্পোর্টস সিটি এবং আর্মি অফিসার্স মেসে অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড়েরাও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে প্রাইজমানি, মেডেল ও বিশেষ পুরস্কার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচগুলোর প্রচার ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

উল্লেখ্য, আগামী ১০ জুন আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে টুরাগ অ্যাক্টিভ ষষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬। ১৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন, এবারের আয়োজন দেশের স্কোয়াশ খেলোয়াড়দের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্কোয়াশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এবার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আরবির অধ্য…
  • ০৮ জুন ২০২৬
কাল চবিতে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্…
  • ০৮ জুন ২০২৬
ওলটপালট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা, স্কালোনির দুশ্চিন্…
  • ০৮ জুন ২০২৬
অবাঞ্ছিত ঘোষণা করা সেই উপ-উপাচার্য হলেন পবিপ্রবি ভিসি
  • ০৮ জুন ২০২৬
প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য …
  • ০৮ জুন ২০২৬
চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষনে গুলশানে পদবঞ্চিত নেতাদের অবস্থান
  • ০৮ জুন ২০২৬