কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন

০৭ মে ২০২৬, ০৭:৪৫ PM
চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন

চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন © সংগৃহীত

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন। বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দুটিই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। দীপ্ত টেলিভিশন সেমি-ফাইনালে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে। চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন ও রানার্স-আপ কালবেলাকে আকর্ষণীয় ট্রফি, প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দেয়া হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একইসঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। 

ফাইনাল ম্যাচ উপভোগ করে পুরস্কার প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহসভাপতি রায়হান আল ‍মুঘনি।

পুরস্কার প্রদান মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, 'সুন্দর এই আয়োজনের জন্য বিএসজেএ'কে ধন্যবাদ। সামনে এমন আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও পাশে থাকবে।'

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, 'যারা (সাংবাদিকরা) আমাদের নিয়ে লেখে তাদের খেলা দেখা আলাদা আনন্দ। এমন আয়োজনে ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসা বহিঃপ্রকাশ।'

স্কয়ার ট্রয়লিট্রিজের হেড অফ মার্কেটিং ড জেসমিন জামান বলেন, 'এমন আয়োজনে স্কয়ার পাশে থাকতে পেরে গর্বিত। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকবে।' 

বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এস এম সুমন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬