প্রথমবারের মতো স্কুল হ্যান্ডবলে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন

পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন © সংগৃহীত

ফুটবলের মতো এবার স্কুলে হ্যান্ডবলে থাকছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। প্লেট পর্বে বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১০টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক ও বালিকা উভয় বিভাগে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। যেখানে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী দল ও প্লেট পর্বের প্রথম হতে সপ্তমস্থান অধিকারী দল মোট ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ লিগ শেষে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল, তৃতীয়/চতুর্থস্থান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

প্লেট পর্বের চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলকে এবং কাপ পর্বের প্রথম থেকে চতুর্থস্থান অধিকারী দলকে পুরস্কার, সার্টিফিকেট এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়স্থান ও সেরা খেলোয়াড়কে পুরস্কার ও প্রাইজমানি প্রদান করা হবে। 

কাপ পর্ব থেকে ৬টি দল নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে। সুপার সিক্স হতে ৪টি দল নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে হতে তিনটি দল জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবে। 

প্লেট পর্বের বালক বিভাগে ৪ গ্রুপে অংশ নেবে ১৬টি দল। দলগুলো হলো: 

ক গ্রুপ: মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল।

খ গ্রুপ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নৌ-বাহিনী কলেজ ঢাকা।

গ গ্রুপ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী; বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল কলেজ, মতিঝিল।

ঘ গ্রুপ: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভ: মুসলিম হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 

বালিকা বিভাগে ক গ্রুপ: শেরে-বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (বনানী), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)।

খ গ্রুপ: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ ঢাকা। প্লেট গ্রুপের ফাইনাল ২২ সেপ্টেম্বর।

কাপ পর্বে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে ছেলেদের বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চ বিদ্যালয়। মেয়েদের বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ; এই তিনটি দল ছিল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়।

স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

টুর্নামেন্টের বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয় পর্যায়)‘‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা’’ কমিটির আহ্বায়ক গোলাম হাবীব এবং সদস্য সচিব মো. মিজানুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লাইফ প্রিপারেটরি স্কুলে অধ্যক্ষসহ ৩ বড় পদে নিয়োগ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ, আবে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9