চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন জিকু

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ PM
সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করছেন জাকারিয়া রহমান জিকু

সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করছেন জাকারিয়া রহমান জিকু © টিডিসি ফটো

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম-সেবা তাঁর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

জাকারিয়া রহমান জিকু ৩০তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরিতে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: সাক্ষাৎকারে অতিরিক্ত পুলিশ সুপার জিকু: সৃষ্টিকর্তা যেন সব বাবা-মায়ের স্বপ্ন পূরণের সুযোগ দেন

জানা যায়, আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার আপরাধীসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে দক্ষতা রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া ও লোহাগাড়া থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করতে চাই। তাছাড়া মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো।

৪০৪ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাস…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬
ভবনের পাশে খেলছিল শিশুরা, দেয়ালচাপায় একজনের মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬