গাঁজার গন্ধ শুকলে আজব চাকরি, বেতন ২৫ লাখ!

২০ নভেম্বর ২০১৯, ০৬:৪৫ PM

© টিডিসি ফটো

চাকরি প্রাপ্ত ব্যক্তির একমাত্র কাজ হল গাঁজার গন্ধ শুকা। মাঝে মাঝে আবার এর কোনোটা খেতেও হবে। যার জন্য দেওয়া বছরে ৩২ হাজার ডলার বা প্রায় ২৫ লাখ টাকা বেতন।

গাঁজার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে সমীক্ষা চালায় এ রকম একটি ওয়েবসাইট এমন কর্মীর সন্ধান করছে, যিনি প্রতিদিন গাঁজা শুকে বলে দিতে পারবে তার গুণগত মান কেমন।

সংস্থার বক্তব্য অনুযায়ী, যিনি সেলিব্রিটি এবং মারিজুয়ানার গুণগত মান নির্ধারণের জন্য যিনি বিখ্যাত তার সঙ্গেও যোগাযোগ করেছিল সংস্থাটি।

কোম্পানির প্রতিষ্ঠাতা ব্ল্যাক বলেছেন, এসব পণ্যের মধ্যে যা বাজারে আসবে তার সবকিছু পরীক্ষা করতে হবে প্রতিদিন। এই কাজের জন্য প্রতি মাসে দুই লাখ টাকার বেশি বেতন দেয়া হবে। সাথে আছে বিভিন্ন ধরনের উপহারও। এই গাঁজার মধ্যে কিছু আছে এমন- যেগুলো খেতে হবে এবং এর কিছু আবার পানও করতে হবে।

চাকরি প্রার্থীর যোগ্যতা সম্পর্কে ব্ল্যাক জানায়, এই চাকরি পেতে আবেদনকারীকে ১৮ বছর পার করতে হবে। আমেরিকা কিংবা কানাডার বাসিন্দা হতে হবে। কারণ, এই সমস্ত দেশে গাঁজা সেবন করা বা গাঁজাকে ধূমপানের জন্য ব্যবহার করা আইনে স্বীকৃত। পাশাপাশি গাঁজা সম্পর্কে এতটা উৎসাহ কেন সেটাও লিখে জানাতে হবে চাকরিপ্রার্থীকে।

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬