দরিদ্র জেলের এক জালেই ৪০ লাখ টাকার মাছ!

০৭ নভেম্বর ২০১৯, ০৫:০৩ PM

© সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দরিদ্র জেলে জামাল উদ্দিনের জালে আটকা পড়েছে ৮১টি লাল পোপা। মাছগুলো বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়।  এর মাধ্যমে কপাল খুলেছে দরিদ্র এই জেলের।

কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ইসহাকসহ কয়েকজন পোপা মাছগুলো কিনে নেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতু্বদিয়া চ্যানেলে জাল বসান জামাল। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না।

পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোপা লাফালাফি করছে। গণনা করে ৮১টি পোপা পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি ।

জামাল উদ্দিন বলেন, প্রথমে মাছগুলো ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগরসহ কয়েকজন ৪০ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।

প্রসঙ্গত, পোপা মাছের পটকা খুবই মূল্যবান। এটি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রতিকেজি শুকনো পটকার দাম ৮০-৯০ হাজার টাকা। পটকা দিয়ে তৈরি হয় সুস্বাদু স্যুপ। হংকং, থাইল্যান্ড, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পোপা মাছের পটকা রপ্তানি হয়।

হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬