রেস্টুরেন্টে কাজ করেন মার্কিন সংসদ সদস্য

০৬ অক্টোবর ২০১৯, ১২:০০ PM

© সংগৃহীত

বিশ্বের একটি উন্নত দেশের পার্লামেন্টের সদস্য হয়েও রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করা থেকে থালা-বাসন ধোয়াসহ যাবতীয় কাজ করেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ। অনেক আগে থেকেই রেস্টুরেন্টে কাজ করতেন জীবিকা অর্জনের জন্য। মার্কিন কংগ্রেসওম্যান নির্বাচত হওয়ার পরও সেই কাজ ছাড়েননি তিনি। খবর নিউইয়র্ক টাইমস'র।

২৯ বছর বয়সী আলেক্সান্দ্রিয়া বলেন, ‘আমি জানুয়ারিতে কংগ্রেসে যোগ দেয়ার পর ওয়াশিংটন ডিসিতে চলে যাই। কিন্তু এখন আবার নিউইয়র্কে এসে কাজে যোগ দিয়েছি। এখানে আমাকে প্রতি ঘণ্টা কাজের জন্য মাত্র ২ ডলার দেয়া হয়। আমি চাই আমার মতো নিম্ন আয়ের মানুষ কতটা কষ্ট করে জীবন-যাপন করে তার প্রতি সবার মনোযোগ আকর্ষণ হোক।’

প্রসঙ্গত, আলেক্সান্দ্রিয়া মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী প্রতিনিধি। গত নভেম্বরে তিনি আমেরিকার ১২৯তম কংগ্রেসের নির্বাচিত সদস্য হন।

গত নভেম্বরে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে টাকার অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না জানিয়ে আলোচনায় এসেছিলেন ওকাসিও। সংসদের বেতন না পাওয়া পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ার মতো সামর্থ ছিলো না তার। ১৯৮৯ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করা এ মার্কিন নারী আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

আলেক্সান্দ্রিয়ার বাবা ২০০৮ সালে ৪৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি পরিবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে বুয়ার কাজ করেন। এক সময় তাকে প্রায়ই দিনে ১৮ ঘণ্টা করে কাজ করতে হতো।

ট্যাগ: আমেরিকা
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনের বেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, রাতে দুই এমপির সমর্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ আজ
  • ৩১ অক্টোবর ২০২৬
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬