অতিরিক্ত জেলা প্রশাসক হলেন তিন নারী

০৫ অক্টোবর ২০১৯, ০৮:৫০ AM
বেগম আফরোজা আক্তার ও বেগম শাম্মী ইসলাম।

বেগম আফরোজা আক্তার ও বেগম শাম্মী ইসলাম। © সংগৃহীত

দেশের তিন জেলায় তিন নারী নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তারা হলেন- বেগম সুবর্ণা সরকার, বেগম আফরোজা আক্তার ও বেগম শাম্মী ইসলাম।

বেগম সুবর্ণা সরকার জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযু্ক্ত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহের মুক্তগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বেগম আফরোজা আক্তার পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া বেগম শাম্মী ইসলাম যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬