আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ দেবে শিক্ষক-টেকনিশিয়ান, আবেদন শেষ ৬ এপ্রিল

০৩ মে ২০২৬, ০৩:০২ PM
প্রশিক্ষক ও ল্যাব টেকনিশিয়ান নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে

প্রশিক্ষক ও ল্যাব টেকনিশিয়ান নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম বিভাগে প্রশিক্ষক ও ল্যাব টেকনিশিয়ান পদে ৩ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট;
বিভাগ/কোর্স: মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম;
১. পদের নাম: প্রশিক্ষক (ট্রেইনার);
পদসংখ্যা: ২টি;
কাজের বিবরণ
*মোবাইল প্রযুক্তি ও হার্ডওয়্যার/সফটওয়্যার মেরামতের ওপর ক্লাস পরিচালনা করা;
*আধুনিক 4G ও 5G মোবাইল প্রযুক্তির সব ধরনের ত্রুটি নির্ণয় ও ব্যাখ্যা করার ক্ষেত্রে আপ-টু-ডেট ও বিশেষায়িত দক্ষতা থাকা;
*পাঠদানে (Pedagogical skills) চমৎকার দক্ষতা ও মোবাইল ডায়াগনস্টিকস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে;
২. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
কাজের বিবরণ
*সার্ভিসিং ল্যাবের যন্ত্রপাতি ও টুলস রক্ষণাবেক্ষণ করা ও প্রাকটিক্যাল সেশনে সহায়তা করা;
*সাধারণ বাটনফোন থেকে শুরু করে প্রিমিয়াম 4G ও 5G ফ্ল্যাগশিপ মডেলের যেকোনো হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যা সফলভাবে সমাধানের সক্ষমতা থাকা;
*গ্রাহকদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে ত্রুটি নির্ণয় ও সমাধান এবং দ্রুত সার্ভিস নিশ্চিত করা;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা (প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে);
অন্যান্য সুযোগ-সুবিধা (উভয় পদের জন্য)
*বার্ষিক বেতন পর্যালোচনা ও প্রভিডেন্ট ফান্ড।
*বছরে ২টি উৎসব বোনাস।
*নিয়মিত মূল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা।
*মানবসেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ।
প্রার্থীর বয়স: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা (উভয় পদের জন্য)
*ইলেকট্রনিকস বা মোবাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি (কাজের অভিজ্ঞতার ওপরে শিথিলযোগ্য) থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফরমের মধ্যে হালনাগাদ সিভি আপলোড করতে হবে;
মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে
সিভি, জাতীয় পরিচয়পত্র (NID), সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, লাইসেন্সের কপি;
 
মৌখিক পরীক্ষা যে ঠিকানায়
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: আসসুন্নাহ ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেজ
গবেষণায় শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শ না খোঁজার আহ্বান শাব…
  • ০৩ মে ২০২৬
আসক্তিমূলক ডিজাইনের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নি…
  • ০৩ মে ২০২৬
সংসদে আবেগের নয়, যুক্তির ভিত্তিতে আলোচনা হওয়া উচিত: ড. মঈন …
  • ০৩ মে ২০২৬
চলতি বছরে ষষ্ঠ সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
  • ০৩ মে ২০২৬
আওয়ামী লীগের রাজনীতিই করতে চান সাকিব
  • ০৩ মে ২০২৬
ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ০৩ মে ২০২৬