অভিজ্ঞতা ছাড়াই চাকরি আখতার গ্রুপে, পদায়ন ১৫ জেলায়

২৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ PM
সেলসপারসন নিয়োগে আবেদন চলছে আখতার গ্রুপে

সেলসপারসন নিয়োগে আবেদন চলছে আখতার গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আখতার গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলসপারসন (জুনিয়র এক্সিকিউটিভ টু সিনিয়র এক্সিকিউটিভ)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ২৭ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আখতার গ্রুপ;

বিভাগের নাম: রিটেইল/করপোরেট/ডিলার সেলস;

পদের নাম: সেলসপারসন (জুনিয়র এক্সিকিউটিভ টু সিনিয়র এক্সিকিউটিভ লেভেল);

পদসংখ্যা: নির্ধারিত নয় (১৫ জেলায় নিয়োগ দেওয়া হবে);

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৬,০০০-২৫,০০০ টাকা;

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ১৯ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: চাঁদপুর, চট্টগ্রাম, ফরিদপুর, ফেনী, গাজীপুর, জয়পুরহাট, খুলনা, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, রংপুর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9