৩৫ বছরের প্রজ্ঞাপনের দাবিতে ফের অবস্থানে চাকরিপ্রার্থীরা

২১ অক্টোবর ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
৩৫ বছরের প্রজ্ঞাপনের দাবিতে চাকরিপ্রার্থীদের  অবস্থান

৩৫ বছরের প্রজ্ঞাপনের দাবিতে চাকরিপ্রার্থীদের অবস্থান © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, শর্তসাপেক্ষে উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচির শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি শুরু করেন। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে এ কর্মসূচির পালন করা হচ্ছে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, আমাদের সঙ্গে বসেছিলেন এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুয়ীদ চৌধুরী স্যার। তিনি তিন কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা হয়নি। 

তারা আরও বলেন, আমরা আজকের মধ্যে প্রজ্ঞাপন চাই। আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। 

প্রার্থীরা বলেন, আমাদের দীর্ঘদিনের চাওয়া ৩৫ চাই। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। 

চাকরিপ্রার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এ দাবি ঝুলে আছে। নানা বাহানায় হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে যমুনায় হামলাও করে পুলিশ। ৩৫ কার্যকর করেই ঘরে ফিরবেন তারা।

এর আগে আজ সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার আল্টিমেটাম দেয় ৩৫ প্রত্যাশীরা। গতকাল রবিবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। 

আরো পড়ুন: আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারিতে ৩৫ প্রত্যাশীদের আল্টিমেটাম

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।

তারা চাকরিতে প্রবেশের বয়স ছেলে ৩৫ ও মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ করেন। তবে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

এসএসসি পরীক্ষার বিষয় কমানোর চিন্তা
  • ২৫ মার্চ ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে
  • ২৫ মার্চ ২০২৬
বাকি পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence