১০ বছরে প্রথম থেকে নবম গ্রেডের ১৮১ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে সরকার

২৮ মে ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

গত ১০ বছরে প্রথম থেকে নবম গ্রেডের ৩৫১ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

এর মধ্যে গুরুদণ্ড পেয়েছেন ৪১ জন আর লঘুদণ্ড পেয়েছেন ১৪০ জন। সবমিলিয়ে শাস্তি পেয়েছেন ১৮১ জন। আর ১৭০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।  

এ সময় জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারি চাকরিতে অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে শূন্য পদ রয়েছে তিন লাখ ৭০ হাজার ৪৪৭টি।

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬