৪১তম বিসিএসে নিয়োগ পেলেন বিমান বাংলাদেশের ১২ কর্মকর্তা

২৩ এপ্রিল ২০২৪, ১১:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
৪১তম বিসিএসে নিয়োগ পেলেন বিমান বাংলাদেশের ১২ কর্মকর্তা

৪১তম বিসিএসে নিয়োগ পেলেন বিমান বাংলাদেশের ১২ কর্মকর্তা © সংগৃহীত

৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগ পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন কর্মকর্তা। তাদের এ সাফল্যে সংস্থাটির পক্ষ থেকে সবাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিমান এর প্রধান কার্যালয় বলাকায় ১২ কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) শফিউল আজিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় বিমানের পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) যুগ্মসচিব মো. মতিউল ইসলাম চৌধুরী।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম সদ্য বিসিএস উত্তীর্ণ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষ কর্মীদের চলে যাওয়া প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব ফেলে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে থাকে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে এ ধরনের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি ৪০, ৪১ ও ৪৩ তম বিসিএসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা পররাষ্ট্র, প্রশাসন, শুল্ক ও অবগারি, কর, গণপূর্তসহ বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগ লাভ করেছেন।

 
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬