সাস্ট ক্যারিয়ার ক্লাবের জব ফেস্ট বুধ ও বৃহস্পতিবার

০১ অক্টোবর ২০১৮, ০৫:০৯ PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর উদ্যোগে চাকরি বিষয়ক দু’দিনব্যাপী ‘ভিসা সেন্টার প্রেজেন্টস সাস্টসিসি জব ফেস্ট ২০১৮ সিজন-২’ শুরু হতে যাচ্ছে।

‘স্টেপস ট্যুয়ার্ডস ইউর ড্রিম’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এ ফেস্ট অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে শাবি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব তথ্য জানান সংগঠনটির সভাপতি শারমিন সুলতানা মিমি।

লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ৩ অক্টোবর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ফেস্টের উদ্বোধন করবেন। এদিন চাকরি প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হবে এবং চাকরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। পরে ৪ অক্টোবর প্রার্থীদের ইন্টারভিউ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে শাবি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সংগঠনের সভাপতি

 

এবারের জব ফেস্টে গ্রামীণফোন, কনফিডেন্স গ্রুপ, কোকা-কোলা, একমি, ডেকাথলন, সিল্কন এন্টারপ্রাইজ, ওয়াল্টন, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, স্টাফ এশিয়া, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক, রাইস স্কুল, গ্রীন বার্ড, রয়েল গ্র্যাজুয়েট এন্টারপ্রাইজ, আর্ট ডট কমসহ বিভিন্ন কোম্পানিতে ১০০ টিরও অধিক শূন্য পদে বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেয়া হবে। এছাড়াও উপরোক্ত প্রতিষ্ঠানসমূহের ম্যানেজমেন্ট ট্রেইনি, ইন্টার্ন, এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

সিলেটের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ হতে স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা উক্ত জব ফেস্টে অংশগ্রহণ করতে পারবে।

এ সময় সহ-সভাপতি রুপন্তী নাহার, ফাহমিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক রুদ্র প্রতাপ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage