বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বজলুর, সম্পাদক কাওছার

২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ PM
সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: কাওছার আলী শেখ ও                         সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া

সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: কাওছার আলী শেখ ও সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া

অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়াকে সভাপতি ও অধ্যক্ষ মো: কাওছার আলী শেখকে সাধারণ সম্পাদক করে বালাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত  সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলনে এই কমিটি নির্বাচন হয়। কমিটিতে ওই দু’জন ছাড়াও অধ্যক্ষ মো: আবুল কাশেম ১ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন । 

এর আগে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সিনেট ও সিন্ডিকেটের সদস্য ও সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage