শেষ কর্মদিবসে ঘোড়ার গাড়িতে বিদায় নিলেন প্রধান শিক্ষক

১১ আগস্ট ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM

© সংগৃহীত

চাকরি জীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে বিদায় নিলেন নওগাঁর বদলগাছী উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল তার চাকরিজীবনের শেষ কর্মদিবস। এদিন দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও মিজানুর রহমান, নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন: ঢাবির তিন বিভাগে ভর্তির চূড়ান্ত মনোনয়ন প্রকাশ

পরে বিদায়ী বক্তব্য রাখেন শিক্ষক দুলাল আহমদ। তিনি বলেন, ৩৬ বছর চাকরি করেছি। এ সময়ে মধ্যে আমার কোন ধরনের ছুটির প্রয়োজন হয়নি। শিক্ষার্থীদের সবসময় পড়াশুনার প্রতি উদ্বৃদ্ধ করেছি। পরিশেষে কর্মময় জীবনে কোন ধরনের ভুলক্রুটি করে থাকলে সবার কাছ ক্ষমা প্রার্থনা করছি। বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে অতিবাহিত করতে পারি সবার কাছে দোয়া কামনা করছি। আমার চাকরি জীবনের শেষ দিনে যেন সুন্দর অনাড়ম্বরের মধ্য দিয়ে বিদায় হবে যা ছিল কল্পনাতিত। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। 

এসময় মিঠাপুর আদর্শ কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশীদ, সমাজসেবক মজিদুল ইসলাম, শিক্ষক বায়েজীদ হোসেন ও শিক্ষক নজিবর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার দেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরা।

উল্লেখ্য, দুলাল আহমদ নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন মণ্ডলের ছেলে। তিনি ১৯৮৭ সালে ৪ অক্টোবর চাকরিতে যোগদান করেন। তিনি ছিলেন ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব। দাম্পত্য জীবনে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ট্যাগ: শিক্ষক
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬