সব পাইলটদের এসএসসি-এইচএসসি পরীক্ষার সনদ যাচাই করবে বেবিচক

২২ মার্চ ২০২৩, ০৯:৪২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) © লোগো

দেশীয় এয়ারলাইন্সগুলোর পাইলটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ যাচাই করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে সনদগুলো বেবিচকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯ মার্চ বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য এয়ার কমোডোর শাহ কাওসার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠি এয়ারলাইনসগুলোর দফতরে পাঠানো হয়। সেইসঙ্গে চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টার ফ্লাইট পরিচালনাকারী ও ফ্লাইং একাডেমিকেও ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিভিল এভিয়েশন আইনের ৮৪ ধারার ২৩ (১) অনুযায়ী সব পাইলটকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। একই আইনের ২৪ (১) এবং ২৬ (১) ধারা অনুযায়ী সব পাইলটকে এইচএসসি পাস করতে হবে পদার্থবিদ্যা ও গণিত বিষয় নিয়ে।

এ লক্ষ্যে আগামী ৩১ মে’র মধ্যে সব অপারেটর তাদের পাইলটদের এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট যাচাই-বাছাই করে জমা দেবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬