মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ চার সংস্থায় নতুন ডিজি

২৯ ডিসেম্বর ২০২২, ০৯:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলম, তিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা ও অতিরিক্ত সচিব মো. আনওয়ার হোসেন

অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলম, তিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা ও অতিরিক্ত সচিব মো. আনওয়ার হোসেন © সংগৃহীত

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আরও তিনটি সংস্থায় নতুন ডিজি নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলম।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছাকে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করেছে সরকার।

এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ কে এম আমিরুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬