নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন ডিজি মালেকা খায়রুন্নেছা

২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
মালেকা খায়রুন্নেছা

মালেকা খায়রুন্নেছা © সংগৃহীত

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছাকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মালেকা খায়রুন্নেছা বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।

এই নিয়োগের মাধ্যমে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক রাশেদা আকতারের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হলেন তিনি।

এদিকে, আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আরও তিনটি সংস্থায় নতুন ডিজি নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলম।

গত ৩১ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি করা হয়েছে। এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করেছে সরকার।

এছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ কে এম আমিরুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬