ভুয়া সার্টিফিকেট দিয়ে রাজশাহী রংপুরে শিক্ষকতা করছেন যারা

০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ AM

© প্রতিকী ছবি

ভুয়া সনদ দিয়ে রাজশাহী রংপুরে অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা ১ হাজার ১৫৬ জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ)। এই বিভাগের অনুসন্ধানে জানা যায় এসকল শিক্ষক শিক্ষাগত এবং যোগ্যতার ভুয়া সনদ দেখিয়ে চাকরি নিয়েছে। এ জন্য ওই সব শিক্ষককে দেওয়া বেতন-ভাতা ফেরত নেওয়ার জন্য শিক্ষামন্ত্রনালয়কে সুপারিশ করেছে ডিআইএ। 

ডিআইএর প্রতিবেদনের তথ্য বলছে, যে ১ হাজার ১৫৬ জন শিক্ষকের সনদ জাল বলে পাওয়া গেছে, তাদের মধ্যে ৭৯৩ জন এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ দেখিয়েছেন। অন্যদের মধ্যে ২৯৬ জনের কম্পিউটার শিক্ষার সনদ এবং ৬৭ জনের বিএড, গ্রন্থাগার, সাচিবিক বিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল।

আরও পড়ুন: ‘এই সেই অমানুষ’ বলেই রুবেলকে জুতাপেটা করলেন ঢাবি ছাত্রী

রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে এনটিআরসিএর ভুয়া সনদ দাখিল করা শিক্ষক রয়েছেন ৪৪৩ জন। ঢাকা ও ময়মনসিংহে ৩৬৬ জন, খুলনা ও বরিশালে ২৫১ জন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৯৬ জন শিক্ষকের সনদ জাল।

জাল সনদ দেখিয়ে চাকরি অথবা এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের কাছ থেকে মোট কত টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে, তা জানা যায়নি। তবে কয়েকটি বিভাগের তথ্য পাওয়া যায়। যেমন খুলনা ও বরিশাল বিভাগে জাল সনদে শিক্ষক হয়ে বেতন নেওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শিক্ষক নিয়োগের পর এমপিওভুক্তির কাজটি হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে। সঠিকভাবে যাচাই করে নিলে এমন ঘটনা এড়ানো সম্ভব।জালিয়াতি বন্ধ করার উপায় কী, জানতে চাইলে মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, জাল সনদের মাধ্যমে এমপিওভুক্তি ঠেকানোর একটি কার্যকর উপায় হতে পারে অনলাইনেই সনদ যাচাইয়ের ব্যবস্থা করা। এটি শুরু হয়েছে।

 

 

মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬
হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬