১৭তম নিবন্ধনের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই

০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

আগামী ডিসেম্বর মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। একই বছরে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আয়োজনের কথা বলা হলেও করোনাভাইরাসের কারণে সেসময় তা সম্ভব হয়ে ওঠেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি।

এনটিআরসিএ বলছে, দুটি মূল কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। এর প্রথমটি হলো জায়গা সংকট। আর দ্বিতীয়টি হলো সিস্টেম এনালিস্ট না থাকা। সম্প্রতি জায়গা বরাদ্দ পেয়েছেন তারা। এছাড়া সিস্টেম এনালিস্ট নিয়োগের সমস্যাটিও সমাধান হয়েছে। ডিসেম্বরে এই পরীক্ষা আয়োজন করা হবে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

আরও পড়ুন: ইনডেক্সধারীদের জন্য আলাদা বিজ্ঞপ্তি নয়: এনটিআরসিএ

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আশা করছি ডিসেম্বরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। এ বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগামী সপ্তাহে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬