শিক্ষক নিয়োগ: শূন্যপদের তথ্য সংশোধন শুরু

১৯ আগস্ট ২০২২, ১১:০২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংশোধন করতে প্রতিষ্ঠান প্রধানদের সুযোগ দেয়া হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে শূন্যপদের তথ্য সংশোধন শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ২৪ আগস্ট পর্যন্ত তথ্য সংশোধন করা যাবে। 

আর ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত শূন্যপদের তথ্য মাঠ পর্যায়ের উপজেলার শিক্ষা কর্মকর্তারা যাচাইয়ের সুযোগ পাবেন। এরপর জেলা শিক্ষা কর্মকর্তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদের তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন। 

এর আগে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা) প্রধানদের চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় অধিযাচন (ই-রিকুইজিশন) দাখিলের জন্য ১৪ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। ১৪ আগস্ট পর্যন্ত দাখিলকৃত ই-রিকুইজেশন যদি কোন ভুল ত্রুটি থাকে তবে তা সংশোধন বা সংযোজন বা বিয়োজন করার জন্য আগামী ১৯ আগস্ট সকাল ১০টা থেকে ই-রিকুইজেশন প্লাটফর্মের ‘এডিট অপশন’ চালু হবে। ২৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ অপশন খোলা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ই-রিকুইজেশন প্লাটফর্মের দেয়া চাহিদা (অধিযাচন) সংশোধন বা সংযোজন বা বিয়োজন করতে পারবেন।’’

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের সভাপতি জাভেদ, সম্পাদক অভি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘এডিট করার সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা সংক্রান্ত অধিযাচন (ই-রিকুইজেশন) দেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের পালনীয় নির্দেশিকার ‘খ’ নং ক্রমিকে বর্ণিত ১১, ১২ এবং ১৩ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, নির্দেশিকাটি এনটিআরসিএ ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্লাটফর্ম নামক সেবা বক্সে আপলোড করা আছে। এডিট করার পর পুনরায় ‘সেভ অ্যান্ড সাবমিট’ এ ক্লিক করে সংশোধিত ই-রিকুজিশনের প্রিন্ট কপি সংগ্রহ করে সংরক্ষণ করার অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠান প্রধান ই-রিকুইজিশন চূড়ান্তভাবে সাবমিট করার পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তার আওতাধীন সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের ই-রিকুইজিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলা শিক্ষা অফিসারের (ডিইও) কাছে সাবমিট করবেন। যাচাইকালে অধিযাচনে (ই-রিকুইজিশসে) কোন ভুলত্রুটি চিহ্নিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে এডিট করে সাবমিট করবেন। জেলা শিক্ষা অফিসাররা (ডিইও) স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের আওতাধীন সব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ই-রিকুইজিশন ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে সাবমিট করবেন। ই-রিকুইজিশন যাচাইকালে কোন ভুলত্রুটি দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে তা এডিট করে সাবমিট করবেন।’’

আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবারের মধ্যে ৯৭ লাখ ট…
  • ২৫ আগস্ট ২০২৬
খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও আলোচনা …
  • ২৫ আগস্ট ২০২৬
ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠ, জলবায়ু বিপর্যয়ের মু…
  • ২৫ আগস্ট ২০২৬
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন শরিফুল
  • ২৫ আগস্ট ২০২৬
সোনালী ব্যাংকে বৈষম্য দূর করে নূন্যতম একটি পদোন্নতি কার্যকর…
  • ২৫ আগস্ট ২০২৬