১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা ডিসেম্বরে

১৭ আগস্ট ২০২২, ০৪:২৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

প্রায় তিন বছর ধরে আটকে থাকা ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রিলি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আগামী ২৫ আগস্ট প্রশ্নপত্র তৈরির নিয়ে বিজি প্রেসের সাথে সভা করবে এনটিআরসিএ। এরপর ৩০ আগস্ট সিস্টেম এনালিস্ট নিয়োগের বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। এই দুটি সভার পর প্রিলি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, পরীক্ষা আয়োজনের অন্যতম বাধা ছিল জায়গা সংকট। তবে বোরাক টাওয়ারের ৬ষ্ঠ তলায় নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য রুম বরাদ্দ পেয়েছে এনটিআরসিএ। তবে সেটি এখনো চূড়ান্ত করেনি। এই অফিস বরাদ্দের পর কার্যক্রম শুরু হবে। অফিস ডেকোরেশনের জন্য কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

আরও পড়ুন: বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, থাকছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষা

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা নভেম্বর মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম। তবে নানা কারণে সেটি সম্ভব হচ্ছে না। নতুন করে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আমাদের যে সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাচ্ছে। আমরা জায়গা বরাদ্দ পেয়েছি। আশা করছি খুব শিগগিরই সিস্টেম এনালিস্ট নিয়োগ দিতে পারবো। এরপর দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বছরেই প্রিলি ও লিখিত পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পরীক্ষা আয়োজন করতে পারেনি প্রতিষ্ঠানটি। এই অবস্থায় চরম হতাশ হয়ে পড়েছেন শিক্ষক নিবন্ধনের আবেদন করা প্রায় ১২ লাখ চাকরি প্রার্থী।

দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬