শূন্য পদের তথ্য সংগ্রহের সময় বাড়াল এনটিআরসিএ

৩১ জুলাই ২০২২, ০২:৪৫ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে তথ্য দিতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা।

রবিবার (৩১ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব শিক্ষামান) কাজী কামরুল আহছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অনলাইন শূন্য পদের (এমপিও) ই-রিকুইজিশনের সময় ৩১ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের আবেদনের প্রেক্ষিতে ই-রিকুইজিশনের সময় আগামী ৭ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো।

প্রসঙ্গত, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত জুন মাসে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও পদের তথ্য সংগ্রহ শুরু করে এনটিআরসিএ। এর আগে প্রতিষ্ঠানগুলোর তথ্য হালানাগাদের (ই-রেজিস্ট্রেশন) সুযোগ দেয় এনটিআরসিএ।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬