টানা ৩৮ দিন ধরে অনশনে এনটিআরসিএ নিবন্ধনধারীরা

১২ জুলাই ২০২২, ০৪:৩৯ PM
অনশনরত নিবন্ধনধারীরা

অনশনরত নিবন্ধনধারীরা © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে টানা ৩৮ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিয়াআরসি) নিবন্ধন সনদ অর্জনকারীরা।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে ৩৮তম দিনের মতো গণ অনশন কর্মসূচি পালন শুরু করেন তারা।

অনশন কর্মসূচি পালনরতদের সাথে কথা বলে জানা গেছে, প্যানেল ভিত্তিতে প্রথম নিবন্ধনধারীদের অগ্রাধিকার দিয়ে ক্রমান্বয়ে সকলকে নিয়োগ দেওয়ার দাবিতেই তারা কর্মসূচি পালন করছেন। ইতিমধ্যে তাদের দাবিনামা ও স্মারকলিপি শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও উপ-সচিবকে দেওয়া হয়েছে। 

তারা জানান, যাদের বয়স ৩৫ এর বেশি তারা শিক্ষক নিয়োগের যোগ্য নয় বলে বলা হয়েছে। তবে এখানে দোষ নিবন্ধনধারীদের না। এনটিআরসি নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে, এটা তাদের দায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। সনদধারী আছে ৪০ হাজারের মতো কিন্তু কর্তৃপক্ষ বলছে ৪ লাখ। কারণ হচ্ছে কারও কারও চার থেকে পাঁচটি সনদ আছে। তারা চার-পাঁচটি করে আবেদন করে। যার ফলে আবেদন কয়েক লাখ হয়ে যায়। নিয়ম করা হোক একজন একটার বেশি আবেদন করতে পারবে না। যে স্কুলে আবেদন করবে, সে কলেজে আবেদন করতে পারবে না। যে কলেজে আবেদন করবে সে স্কুলে আবেদন করতে পারবে না। এক আবেদনেই চাকরি নিশ্চিত করা হোক।

তারা আরও বলেন, আমরা ৩৮ দিন পরিবার পরিজন ছেড়ে এখানে আছি। আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে হ্যাঁ বা না শুনতে চাই। তিনি যৌক্তিক যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নিয়ে বাড়ি ফিরে যাব।

অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ম্যাচ শুরু ১১ টায়, দেখে নিন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
  • ২২ জুন ২০২৬
অভিন্ন বিষয়ে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হ…
  • ২২ জুন ২০২৬
অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতাল
  • ২২ জুন ২০২৬