রিটের সুরাহা না হলে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল নয়: এনটিআরসিএ

২৩ মার্চ ২০২২, ০৫:০২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে প্রায় সাড়ে ৩ লাখ প্রার্থী আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে চলতি মাসে ফল প্রকাশের কথা থাকলেও আইসিটি শিক্ষকদের রিটের কারণে তা সম্ভব হয়নি। রিটের সুরাহা না হওয়া পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছে এনটিআরসিএ।

জানা গেছে, ২০১৮ সালের এমপিও নীতিমালায় ৬ মাসের ডিপ্লোমায় আইসিটি বিষয়ে শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২০২১ সালের এমপিও নীতিমালাতেও সেটি বহাল রাখা হয়েছে। তবে ৬ মাসের সনদধারীরা এমপিও নীতিমালার আরেকটি ধারার দোহায় দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন। এই আবেদনকারীদের বাদ দিতে আইসিটি সনদধারীদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। এর পরই আদালতে রিট করেন ৬ মাসের ডিপ্লোমা সনদে শিক্ষক নিবন্ধনের সনদ পাওয়া প্রার্থীরা।

এমপিও নীতিমালা-২০২১ এ বলা হয়েছে, ইনডেক্সধারী শিক্ষকরা বিভাগীয় প্রার্থী হিসেবে আগের যোগ্যতা নিয়ে নিয়োগ পাবেন। নীতিমালার এই পয়েন্টের আলোকেই মূলত রিট করেছেন ৬ মাসের ডিপ্লোমার ইনডেক্সধারী শিক্ষকরা। অন্যদিকে ৬ মাসের ডিপ্লোমা সনদধারীদের শিক্ষক নিবন্ধন সনদ দিয়েছে এনটিআরসিএ। ফলে নিয়োগের দায়িত্বও কর্তৃপক্ষের এমন দাবি চাকরিপ্রত্যাশীদের। বিষয়টি সমাধানে আদালতের দ্বারস্ত হয়েছেন প্রার্থীরা।

আরও পড়ুন: ভুল চাহিদায় যোগদান বিড়ম্বনা, দায় নিতে নারাজ এনটিআরসিএ

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, ৬ মাসের আইসিটি সনদ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত ইনডেক্সধারীরা পুনরায় নিয়োগ পেতে হাইকোর্টে রিট করেছেন। এই রিটের কারণে বেকারদের নিয়োগ বন্ধ হয়ে গেছে। রিটের বিষয়ে আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা জবাব দিয়েছি। তবে আদালত বন্ধ থাকায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। কবে নাগাদ এ বিষয়ে শুনানি হবে সেটি বলা যাচ্ছে না।

এনটিআরসিএ’র কর্মকর্তারা বলছেন, রিটের বিষয়ে আদালত থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা সম্ভব হবে না। রিটের বিষয়ে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসার চেষ্টা করছেন তারা। স্থগিতাদেশ পেলেও বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নবসৃষ্ট পদে নন-এমপিও চাহিদা

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, ৬ মাসের ডিপ্লোধারীদের রিটের কারণে বিশেষ ও চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু করা যাচ্ছে না। আমরা আদালত থেকে রিটের ওপর স্থগিতাদেশ আনার চেষ্টা করছি। স্থগিতাদেশ পেলে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দফাদার পদবি
  • ০৩ নভেম্বর ২০২৬
হঠাৎ পেছাল এশিয়ান কাপ
  • ০৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্ত…
  • ০৩ নভেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা দেবে সরকার, ছানি অপারেশন হবে …
  • ০৩ নভেম্বর ২০২৬
সেই শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
  • ০৩ নভেম্বর ২০২৬
বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর স্মরণ সভা অনুষ্ঠিত
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950