চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে এনটিআরসিএ

১৫ মার্চ ২০২২, ০৬:৩৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আবেদনের সফটওয়্যারে কিছু বিষয় যুক্ত করা হচ্ছে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনটিআরসিএর বর্তমান সফটওয়্যারে একজন প্রার্থী যোগ্য না হলেও আবেদন করতে পারেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সুযোগ দেয়া হবে না। এটি বন্ধ করতে টেলিটকের সাথে বৈঠক করেছে এনটিআরসিএ।

বৈঠক সূত্রে জানা গেছে, যে সকল প্রার্থীর আবেদনের যোগ্যতা নেই তারা যেন আর আবেদন করতে না পারেন সেজন্য সফটওয়্যারে কিছু তথ্য সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে যাদের যোগ্যতা নেই তাদের খুব সহজেই চিহ্নিত করা যাবে। এবং স্বয়ংক্রিয়ভাবে তার আবেদন বাতিল অথবা আবেদনের সুযোগ বন্ধ করা হবে।

আরও পড়ুন: অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে চায় এনটিআরসিএ

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবাইদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে সকল প্রার্থীর যোগ্যতা নেই তারা যেন আবেদন করতে না পারেন সেজন্য সফটওয়্যারে কিছু পরিবর্তন আনা হচ্ছে। আমরা কিছু তথ্য দিয়েছি। সেটা আইটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তারা এ বিষয়ে কাজ করছে।

এদিকে আইসিটি বিষয়ের প্রার্থীদের মামলার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে পারছে এনটিআরসিএ। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম শুরু করা হবে না বলে জানা গেছে।

এনটিআরসিএ বলছে, আইসিটি বিষয়ের সনদধারীদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে না। আর বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। প্রকৃত শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হলে বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে সহসাই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না।

আরও পড়ুন: প্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদায় এমপিওভুক্তিতে জটিলতা

এ প্রসঙ্গে জানতে মো. ওবাইদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না হলে শূন্য পদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না। সেজন্য চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হবে। তবুও আমরা মৌখিকভাবে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছি।

তিনি আরও বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তিরই অবশিষ্ট অংশ। ফলে একটি গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না করে আরেকটি শুরু করা সম্ভব হবে না। আইসিটি বিষয়ের প্রার্থীদের মামলার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। মামলা নিষ্পত্তির পর দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬