এমপিও জটিলতা নিরসনে অধিদপ্তর-এনটিআরসিএ রুদ্ধদ্বার বৈঠক

০৯ মার্চ ২০২২, ০৬:৩৭ PM
লোগো

লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে রুদ্ধদ্বার বৈঠক করেছে তিন অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বৈঠকে এমপিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচোলকরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ মার্চ) এনটিআরসিএ’র কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। সভায় সদ্য যোগদানকৃত শিক্ষকদের বয়স সংক্রান্ত কারণে এমপিও ফাইল বাতিল করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর কিংবা তার বেশি এমন শিক্ষকদের এমপিও ফাইল রিজেক্ট না করার বিষয়টি অবহিত করা হয়। এসময় ৩৫ বছর বয়সী শিক্ষকদের জন্য আপিল বিভাগের রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালককে দেখানো হয়। রুদ্ধদ্বার আলোচনা শেষে মহাপরিচালকরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন: দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি চাইবে এনটিআরসিএ

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবাইদুর রহমনা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদানের পর বয়স সংক্রান্ত জটিলতার কারণে অনেকের এমপিও ফাইল রিজেক্ট করা হচ্ছিল। এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে জমা হয়। বিষয়টি সমাধানে করণীয় ঠিক করতে গতকাল সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের নিয়ে একটি সভা হয়েছে।

তিনি আরও বলেন, সভায় আমরা ৩৫ ঊর্ধ্বো প্রার্থীদের বয়স নিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের কপি মহাপরিচাকদের দেখিয়েছি। এছাড়া সুপারিশপত্রে রায়ের কপি সংক্রান্ত বিসয়টি উল্লেখ করার বিষয়টিও জানানো হয়েছে। সবকিছু শোনার পর বিষয়টি সমাধানে তিন অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় দুই ‘শুটার’ গ্রেপ্তার
  • ২৭ মার্চ ২০২৬
দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও পুড়ে ছাই
  • ২৭ মার্চ ২০২৬
তিনবারের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
  • ২৭ মার্চ ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
  • ২৭ মার্চ ২০২৬
বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি
  • ২৭ মার্চ ২০২৬
আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার ডিজেল 
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence