বিশেষ গণবিজ্ঞপ্তির ফল সহসাই হচ্ছে না: চেয়ারম্যান

০৪ মার্চ ২০২২, ০৮:২২ AM
এনামুল কাদের খান

এনামুল কাদের খান © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সহসাই প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) চেয়ারম্যান এনামুল কাদের খান।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে কিছুটা সময় লাগবে। কেননা শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে ছয় মাসের আইসিটি সনদধারীরা আবেদন করেছেন। এই সনদগুলো যাচাই করতে প্রার্থীদের কাছে নতুন করে আবেদন সংগ্রহ করা হবে। কেননা এমপিও নীতিমালার বাইরে কাউকে নিয়োগ সুপারিশ করা সম্ভব নয়।

আরও পড়ুন: সেসিপের চূড়ান্ত সুপারিশপত্র নিয়ে যা বললেন চেয়ারম্যান

এনামুল কাদের খান আরও বলেন, এমপিও নীতিমালার বাইরে প্রার্থীদের সুপারিশ করা হলে প্রার্থীরা মামলা করতে পারেন। সেই জটিলতা এড়াতেই আইসিটি শিক্ষকদের সনদ যাচাই করা হবে।

এদিকে বৃহস্পতিবার এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত আইসিটি বিষয়ের শিক্ষকদের সনদের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: আগের নিয়মে হবে না চতুর্থ গণবিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনটিআরসিএ কার্যালয় হতে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), প্রভাষক (কম্পিউটার অপারেশন), প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে আবেদন করেছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় দাখিলকৃত কম্পিউটার/আইসিটি বিষয়ক সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ১০ মার্চের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এনটি আরসিএর কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে উভয় সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশের জন্য প্রসেস করা হবে না।’

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬