বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তৃতীয়তে সুপারিশপ্রাপ্তরা

০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষে আগামী সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরাও এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

বিষয়টি নিশ্চত করে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তিতে সকলেই আবেদন করতে পারবেন। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন কিংবা যারা ভেরিফিকেশন ফরম পাঠায়নি তারাও আবেদন করতে পারবেন। মোট কথা ১ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকলেই এই বিশেস গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: ৩ কারণে পেছাবে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়

এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষে গতকাল বুধবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে বৈঠক করেছে এনটিআরসিএ। বৈঠকে বিজ্ঞপ্তি প্রকাশের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে আগামী সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মৌখিক সম্মতিও দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব জানান, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের যাবতীয় কাজ শেষ করা হয়েছে। তবে সামান্য কিছু কাজ এখনো বাকি রয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো।

আরও পড়ুন: ১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি আগামী সপ্তাহে

প্রসঙ্গত, গত বছরের ১৫ জুলাই বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য কিছু পদ সংরক্ষণ করা হয়। এছাড়া মহিলা কোটায় প্রার্থী না পাওয়ায় এবং যোগ্য প্রার্থী না থাকায় ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৪ হাজার ৬১০ জনকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এবং ৩ হাজার ৬৭৬ জনকে ননএমপিও প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়। ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে প্রার্থী না পাওয়ায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা থেকে যায়। এই পদগুলো পূরণ করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১০ মে ২০২৬
শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ১০ মে ২০২৬
২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক বাবা-ছেলে
  • ১০ মে ২০২৬
তিতুমীর কলেজে আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ
  • ১০ মে ২০২৬
আসামি ছাড়াতে থানায় গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক, ম…
  • ১০ মে ২০২৬
চৌগাছা পৌরসভার সড়কগুলোর বেহাল, জনদুর্ভোগে এলাকাবাসী
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9