চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্রুত হতে পারে যে প্রক্রিয়ায়

১৪ ডিসেম্বর ২০২১, ০২:০৭ PM
চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্রুত হতে পারে যে প্রক্রিয়ায়

চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্রুত হতে পারে যে প্রক্রিয়ায় © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের কাজ শুরু করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এর আগেও চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার ২৮৩ জনের পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম চলছে। সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হওয়ার পর চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য স্কুল-কলেজের শূন্য পদের তথ্য সংগ্রহ করবে এনটিআরসিএ।

সূত্র আরও জানায়, এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেও চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে পারে এনটিআরসিএ। তবে এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসিএর কাছে নির্দেশনা আসতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার আগেই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ২৬ ডিসেম্বরের মধ্যে ভি রোল ফরম পাঠাতে পারবেন সুপারিশপ্রাপ্তরা

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, এনটিআরসিএর বিদ্যমান আইন অনুযায়ী একটি গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হওয়ার আগে আরেকটি গণবিজ্ঞপ্তির কাজ শুরু করা হয় না। তাই স্বাভাবিক ভাবেই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হওয়ার আগে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ শুরু করতে পারেনা এনটিআরসিএ। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে তৃতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেও চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু করা হবে।

এদিকে এনটিআরসিএর আরেকটি সূত্র জানিয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য পাওয়ার পর সেটি যাচাই করে দেখা হবে। যাচাই-বাছাই শেষ হওয়ার পর চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে সুখবর নেই

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো ভাবার সময় আসেনি। এই মুহূর্তে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছি।

তিনি আরও বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আমাদের শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিপ্রাপ্তরা যোগদান না করা পর্যন্ত শূন্যপদের তথ্য সংগ্রহ করে লাভ হবে না। আমরা একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করতে চাই।

আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন শেষে ৩২ হাজার শিক্ষকের যোগদান

তথ্যমতে, চলতি বছরের ৩০ মার্চ ৫৪ হাজার শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। তবে বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য ২ হাজার ২০০টি পদ সংরক্ষণ করা হয়।

আবেদন না পাওয়ায় এবং মহিলা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ বাদ রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের মধ্যে ৬ হাজার ৩ জন পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে না পাঠানোয় ৩২ হাজার ২৮৩ জনের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence