৩৮ হাজার শিক্ষক নিয়োগ

২৬ ডিসেম্বরের মধ্যে ভি রোল ফরম পাঠাতে পারবেন সুপারিশপ্রাপ্তরা

০৬ ডিসেম্বর ২০২১, ১২:১৪ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পেয়েও পুলিশ ভেরিফিকেশনের ফরম না পাঠানো প্রার্থীদের ফের ভি রোল ফরম পাঠানোর সুযোগ দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সুপারিশ প্রাপ্তরা ফরম পাঠাতে পারবেন।

রোববার (৫ ডিসেম্বর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ৫ হানার ২৯৫ জনের ভি রোল ফরম পায়নি এনটিআরসিএ) এই প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে ভি রোল ফরম যথাযথভাবে পূরণ করে এনটিআরসিএর কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, যেসব প্রার্থীর ভি রোল ফরম পাওয়া যায়নি তাদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের মুঠোফোনে এসএমএস করেও বিষয়টি জানানো হবে। ২৬ ডিসেম্বরের পর আর কোনো ভি রোল ফরম গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬