১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে হালনাগাদকৃত মেধাতালিকা প্রকাশ

০২ নভেম্বর ২০২১, ০৯:৪২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হালনাগাদকৃত (১-১৬তম) জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাত ১২টায় এটি প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবাইদুর রহমান।

তিনি বলেন, গতকাল মধ্যরাতে হালনাগাদকৃত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে রোল নম্বর বসিয়ে তাদের পজিশন দেখতে পারবেন।

হালনাগাদকৃত মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মেধাতালিকা তৈরি করতে এক সপ্তাহ সময় চায় টেলিটক। নির্ধারিত সময়ের আগেই তালিকা হালনাগাদ হয়ে যাওয়ায় গতকাল রাতে এটি প্রকাশ করে টেলিটক।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯২ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950