১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ

২৫ আগস্ট ২০২৬, ০৭:০২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সভার রেজুলেশন বের না হওয়ায় এখনো কার্যক্রম শুরু করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় দ্রুত নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর মৌখিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ কার্যক্রম কীভাবে চলবে সে বিষয়টি সভার রেজুলেশনে উল্লেখ থাকবে। রেজুলেশন না হওয়ায় কার্যক্রম এগিয়ে নিতে পারছে না এনটিআরসিএ।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৯তম শিক্ষক নিবন্ধন অথবা ৯ম শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত শুরুর পরিকল্পনা রয়েছে। এজন্য সভার রেজুলেশন বের হতে হবে। রেজুলেশন পাওয়ার পর এ বিষয়ে কার্যক্রম শুরু হবে। নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশনা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।’

এদিকে ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৯ জনের প্রতিস্থাপন চলতি সপ্তাহে হচ্ছে না বলে জানা গেছে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তাদের প্রতিস্থাপন করা হতে পারে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছে। তবে শূন্য পদ থেকে ১৯৯ জনের বিষয়গুলো খুঁজে বের করতে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।

সূত্রের তথ্য বলছে, ১৯তম নিবন্ধন থেকে নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করার কারণে পূর্বের সফটওয়্যার আপডেট করা হয়েছে। এজন্য ১৯৯ জনের প্রত্যেকের কোড পৃথক পৃথকভাবে খুঁজে এন্ট্রি করতে হচ্ছে। এর ফলে প্রতিস্থাপন করতে কিছুটা সময় লাগছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৯৯ জনকে প্রতিস্থাপন করতে দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষকদের বদলির পূর্বেই তাদের প্রতিস্থাপন করা হবে।’

গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এনটিআরসিএকে এক সপ্তাহের মধ্যে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকে
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬