১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে যে পরিকল্পনা এনটিআরসিএর

০৬ মে ২০২৬, ০৭:৩৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে ইতিবাচক পথে হাঁটছে সরকার। এই নিবন্ধনধারীদের মধ্যে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেওয়া হয়েছে। তবে বিপত্তি বেধেছে চিঠির ভাষাগত বিষয়গুলো নিয়ে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে বিধির বাইরে গিয়ে কোনো মতামত বা ব্যবস্থা নিতে পারবে না এনটিআরসিএ। বিধি মোতাবেক ব্যবস্থা নিতে গেলে ১-১২তম নিবন্ধনধারীদের জন্য বিশেষ কিংবা আলাদা গণবিজ্ঞপ্তি কোনোটিই প্রকাশ করা সম্ভব হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিতে সনদের মেয়াদ তিন বছর এবং প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর উল্লেখ করা হয়েছে। এই বিধি অনুযায়ী ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া সম্ভব হবে না।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শুধু বিধিই নয়; ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়ার পূর্বে ১৯টি মামলা নিষ্পত্তি হতে হবে। এই মামলাগুলো এখনো চলমান। মামলা চলমান রেখে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা সম্ভব হবে না।’

জানা গেছে, ১-১২তম ব্যাচের সকল প্রার্থীগণ নিয়োগের দাবি করে রিট পিটিশন নং-১৩২৪/২০১৭ সহ ১৬৬ টি রিট মামলা দায়ের করেন। রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ ৭টি Directions and Guideline প্রদান করেন। উক্ত The Directions and the Guideline আলোকে এমপিও নীতিমালা অতিরিক্ত সুচিত্র (মাধ্যমিক-২) অনুযায়ী বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয় এবং এনটিআরসিএ জাতীয় মেধা তালিকা প্রণয়ন করে যা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনটিআরসিএ জানিয়েছে, হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সিভিল আপিল (নম্বর-৭১/২০২৩) দায়ের করা হয়েছিল। Directions and the Guideline -সহ রায় আপিল বিভাগ বাতিল করেন। রিট পিটিশনে হাইকোর্ট বিভ রিভিউ পিটিশন দায়ের করেন। সিভিল রিভিউ পিটিশনটি চলমান রয়েছে এবং এ সংক্রান্ত মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ (তিন) বছর বহাল রাখেন। 

সিভিল আপিলের মডিফিকেশনের আবেদনের শুনানি চলমান। ৩৫ বছর ঊর্ধ্ব প্রার্থীরা নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির অধীনে আবেদনের সুযোগ চেয়ে অনেকগুলো রিট মামলা দায়ের করেন। মামলাগুলোর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করা হয়।

রিট পিটিশনারগণ সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের মোট ১৯টি মামলা মডিফিকেশনের আবেদন চূড়ান্ত নিস্পত্তি প্রয়োজন। এছাড়া রিট মামলার নির্দেশনার ভিত্তিতে এমপিও নীতিমালায় সরকার কর্তৃক নির্ধারিত বয়স ৩৫ বছর এবং সনদের মেয়াদ ৩ বছর বিষয়ে আইন ও বিচার বিভাগ ও সলিসিটর অনুবিভাগের মতামত প্রয়োজন। এই মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালায় বয়স ৩৫ বছর ও সনদের মেয়াদ ০৩ বছর সংশোধনপূর্বক এনটিআরসিএ বরাবরে সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন বলে জানিয়েছে এনটিআরসিএ।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9