জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে মামলার সুপারিশ এনটিআরসিএর

৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া সিনিয়র আলিম মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক ইসমেতারা শিক্ষক নিবন্ধন সনদ জাল হওয়ায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। একই সাথে ইসমেতারার বেতন-ভাতা ফেরত নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাপাসিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের পাঠানো চিঠির প্রেক্ষিতে সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ইসমেতারার ২০১৪ সালের ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৩১৩২৯৬৮৯ রোলনম্বর সম্বলিত শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি যাচাই শেষে রেকর্ডপত্রদৃষ্টে জাল/ভুয়া মর্মে প্রমাণিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘সহকারী শিক্ষক ইসমেতারা ইনডেক্স নম্বর M0033646 এর এমপিও বাতিলসহ প্রয়োজনীয় কার্যক্রম (সার্টিফিকেট মামলা দায়েরের মাধ্যমে গৃহীত অর্থ আদায় ও দুর্নীতির দায়ে মামলা দায়ের) গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬