নতুন শিক্ষক নিয়োগ, ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ছে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) চলছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ই-রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে শিক্ষক নিয়োগের চাহিদা (ই-রিকুজিশন) দিতে পারবে না। ফলে ই-রিকুজিশন ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ সুপারিশের আওতায় আসবে না।

ই-রেজিস্ট্রেশন-সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক শূন্যপদে নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপরীতে নিয়োগ সুপারিশ দিয়ে থাকে। শূন্যপদ পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএর অনলাইন প্ল্যাটফর্মে চাহিদা (ই-রিকুজিশন) বাধ্যতামূলক।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9