১-১২তম নিবন্ধনধারীদের জন্য যে দাবি শিক্ষামন্ত্রীর কাছে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য শিক্ষামন্ত্রালয়ের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ দাবি উত্থাপন করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরে ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকে বয়সসীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন।

লিখিত দাবিতে শিক্ষক নেতারা বলেন, এনটিআরসিএ’র নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ ও অনাগত শিক্ষকদের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে এনটিআরসিএ প্রতিষ্ঠা ছিলো বিএনপি সরকারের একটি অনন্য উদ্যোগ। কিন্তু সেই এনটিআরসিএকে একটি দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে। নিয়োগ বাণিজ্য, নিয়োগ অনিয়ম, সনদ প্রদানে অনিয়মসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে তোলা। অতি সম্প্রতি অধিকতর বাণিজ্য করার লক্ষ্যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ লাভের ক্ষমতা কজা করে নিয়েছে। ১-১২ তম নিবন্ধন ধারীদের নানা অপকৌশলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দান না করে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে ১-১২ তম ব্যাচের যোগ্যতা সম্পন্নদের নিয়োগ দানের অনুরোধ জানাচ্ছি।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9