প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন ফরম পূরণ ৭ ধাপে

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের আবেদন ফরম সাত ধাপে পূরণ করতে হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এ আবেদন শুরু হবে।

আবেদনের ধাপসমূহ
ক. বিজ্ঞপ্তির ৫ নং অনুচ্ছেদে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করার যোগ্য এবং ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বাটন সিলেক্ট করে আবেদনপত্রের ফরম Open করবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে সন্নিবেশ (Upload) করবেন। প্রার্থী আবেদনপত্রে যে ছবি সন্নিবেশ (Upload) করবেন কোন অবস্থাতেই পরবর্তীতে তা পরিবর্তন করা যাবে না।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু MCQ পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও অন্যান্য সকল কার্যক্রমসহ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সুপারিশ প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র দাখিল (Submit) করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনশ্চঃ পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আবেদনপত্র দাখিল (Submit) করার পর কোন তথ্য সংশোধনযোগ্য নয়।

ঘ. বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য কোন প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে তিনি উক্ত পদে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত ডিগ্রিকে উল্লেখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোন শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি বা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

ঙ. প্রার্থী Online-এ দাখিলকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন। MCQ পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০(ক) অনুচ্ছেদে চাহিত সনদসমূহের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন। তাছাড়া পরীক্ষা চলাকালীন অনলাইন আবেদনপত্রের একটি প্রিন্টকপি প্রার্থী ব্যক্তিগতভাবে সংরক্ষণ করবেন, যাতে সঠিকতা নিরূপণের প্রয়োজন হলে প্রার্থী তা প্রদর্শন করতে পারেন।

চ. প্রার্থী যে পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক বিজ্ঞপ্তিতে উল্লেখিত সেই পদ নির্ধারণ করবেন এবং তা Online আবেদনপত্রে উল্লেখ করবেন।

ছ. Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে, SMS পাঠ করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করার প্রতি মনোযোগী হবার পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বর পরবর্তীতে পরিবর্তন করা হবে না এবং এতদ্‌সংক্রান্ত কোন আবেদন গ্রহণ করা হবে না।

ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence