প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু কখন, জানাল এনটিআরসিএ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনের লিংক চালু হয়নি। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন আবেদনের অপেক্ষায় থাকা শিক্ষকরা।

শিক্ষকদের দুশ্চিন্তার বিষয়টি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকেই আবেদনগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে টেলিটক একটি লিংক তৈরি করা হয়েছে। সন্ধ্যার পর থেকে লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন শিক্ষকরা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘সন্ধ্যা ৭টায় আবেদনের লিংক চালু হবে। তখন থেকেই শিক্ষকরা আবেদন করতে পারবেন। আবেদনে কোনো জটিলতা তৈরি হলে এনটিাারসিএর হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।’

আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটক ওয়েবসাইটে।

পরীক্ষার নম্বর বণ্টন
নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর (সময় ১ ঘণ্টা), শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত রয়েছে। এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ধাপে পাশ নম্বর ৪০ শতাংশ।

পরীক্ষার বিষয়সমূহ
এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
অধিদপ্তরভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা থেকে প্রশ্ন আসবে।

নিয়োগ সুপারিশ
এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে। এ প্রক্রিয়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

শূন্য পদ
সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি।

সূত্রের তথ্যানুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্যপদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি পদ শূন্য। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি; আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি; দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হজার ৪টিসহ মোট শূন্যপদ ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্যপদ রয়েছে ১৯০টি।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9