প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে সভার তারিখ জানাল এনটিআরসিএ

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১২ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজারের বেশি প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সভায় বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি।

বুধবার (২৮ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুত। তবে আবেদন গ্রহণের সফটওয়্যার এখনো তৈরি হয়নি। এটি আজ (বুধবার) অথবা আগামীকাল বৃহস্পতিবার প্রস্তুত হয়ে যাবে বলে আশা করছি। বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল টেলিটকের সঙ্গে সভা করা হবে।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি।

সূত্রের তথ্যানুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্যপদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি পদ শূন্য। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি; আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি; দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হজার ৪টিসহ মোট শূন্যপদ ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্যপদ রয়েছে ১৯০টি।

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence