শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য না দিলে আইনি ব্যবস্থা

১২ জানুয়ারি ২০২৬, ০৫:২০ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক ও এমপিওভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তথ্য প্রেরণে কোন ধরণের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

সম্প্রতি এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এমন তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এনটিআরসিএ-এর জাল সনদের খবর কর্তৃপক্ষের নজরে আসায় জাল নিবন্ধন সনদ শনাক্তকরণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদসমূহ যাচাই করা প্রয়োজন। প্রতিষ্ঠানের প্রধান ও সহ: প্রধানসহ এমপিওভুক্ত সকল শিক্ষকদের তথ্য,  এমপিওভুক্ত শূন্য পদের তথ্য ,  প্রতিষ্ঠানের নভেম্বর ২০২৫-এর এমপিও শীট, এমপিও পদে কর্মরত নিবন্ধনধারী সকল শিক্ষকদের নিবন্ধন সনদসমূহের রঙিণ/স্পষ্ট ফটোকপি সত্যায়িত করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

তথ্য প্রেরণে ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বলা হয়, তথ্যাদি ও কাগজপত্রাদি প্রেরণে কোন ধরণের ব্যত্যয় (তথ্য গোপন করা/সনদপত্র টেম্পারিং করা/তথ্য প্রদানে বিরত থাকা ইত্যাদি) হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9