৭ম গণবিজ্ঞপ্তিতে বয়স গণনা যেদিন থেকে 

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগে ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ গণবিজ্ঞপ্তিতে বয়স গণনার সময় নির্ধারণ করেছে এনটিআরসিএ। গত বছরের জুন মাস থেকে বয়স হিসেব করা হবে বলে জানা গেছে।

রবিবার (০৪ জুন) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে। ৭ম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে। এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়স গণনা করা হবে ২০২৫ সালের ৪ জুন থেকে। এই তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, কারণ ঐ দিনই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।’

এদিকে প্রকাশিত হতে যাওয়া ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, ৭ম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’, যেখানে ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে।

এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, নির্ধারিত পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার নির্বাচিত প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হন, তাহলে ই-অ্যাপ্লিকেশন ফরমে থাকা ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ নির্বাচন করতে হবে। আর যারা পছন্দের বাইরে অন্য কোথাও নিয়োগ চান না, তাদের জন্য থাকবে ‘নো’ অপশন।

গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দ…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় যুবককে ছুরিকাঘাত
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার কাছে হারের পর টুখেলের কড়া সমালোচনা হ্যারি কেইন…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সচিব কমিটিতে নতুন সিদ্ধান্ত
  • ১৬ জুলাই ২০২৬
হারের পর বার্কোর মাথায় বেলিংহ্যামের চড়
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence