আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, ইনডেক্সধারীদের সুযোগ নিয়ে যা বলছে এনটিআরসিএ

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

আগামী ডিসেম্বর মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বদলি কার্যক্রম চালু না হওয়ায় এ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছিলেন ইনডেক্সধারী শিক্ষকরা। তবে তাদির দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসিএ।

শনিবার এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আসন্ন গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। গণবিজ্ঞপ্তিটি মূলত ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য। তবে এ বিজ্ঞপ্তিতে শর্ত পূরণ সাপেক্ষে ১৭তম নিবন্ধনধারীরাও আবেদন করতে পারবেন। তবে এ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয়। তাদের সুযোগ দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে। যা সময় সাপেক্ষ ব্যাপার। নীতিমালা সংশোধন করতে করতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন।’

এর আগে গত বুধবার ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে এনটিআরসিএর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সেই কর্মসূচি চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মিজানুর রহমান শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। তবে নীতিমালার সংশোধন না হওয়ায় আসন্ন গণবিজ্ঞপ্তিতে শিক্ষকরা সেই সুযোগ পাচ্ছেন না।

আবু সাঈদের সমাধির পাশে প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ-আ’লীগের প্র…
  • ১৬ জুলাই ২০২৬
নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
  • ১৬ জুলাই ২০২৬
আরও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাচ্ছে ময়মনসিংহ?
  • ১৬ জুলাই ২০২৬
সেলস অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, পদ ১০০, আবেদন …
  • ১৬ জুলাই ২০২৬
৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার
  • ১৬ জুলাই ২০২৬
মেসির মনোযোগ নষ্ট করতে গিয়ে উল্টো তাতিয়ে দিয়েছিলেন বেলিংহ্য…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence