শূন্য পদের তথ্য সংশোধনে এডিট অপশন চালু করল এনটিআরসিএ

২৭ নভেম্বর ২০২৫, ০২:১২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবার ভুল হওয়া তথ্য এডিটের জন্য অপশন চালু করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংশোধন করা যাবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (Entry Level) শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা (e- Requisition) প্রদানের সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল ২৮ নভেম্বর। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইনে চাহিদা (e- Requisition) প্রদানে কোন ভুল করে থাকেন, তবে ওই প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এডিট অপশনে প্রবেশ করে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর  রাত ১২টার মধ্যে অনলাইনে চাহিদা (e- Requisition) সংশোধন করতে পারবেন। এছাড়াও উক্ত সময়ের মধ্যে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা (e-Requisition) প্রদান করতে পারেন এবং ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত ১২টার মধ্যে e-Requisition ফি জমা প্রদান করতে হবে। পরবর্তীতে আর কোন সময় বৃদ্ধি করা হবে না।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9