১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে ফের আলোচনায় মন্ত্রণালয়-এনটিআরসিএ

২৬ নভেম্বর ২০২৫, ০২:১২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত

১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আবারও আলোচনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ নিবন্ধনধারীদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে এ আলোচনা হচ্ছে বলে জানা গেছে। 

বুধবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে আলোচনা শুরু হয়। আলোচনায় এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত রয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১-১২তম নিবন্ধনধারীদের ১৬৬টি মামলা আদালতে রিভিয়ের জন্য রয়েছে। এর আগে আদালত ১৬৬টি মামলার বিষয়ে ৭টি নির্দেশনা দিয়েছিলেন। সবকিছু মিলিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১-১২তম নিবব্ধনধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করেছি। নিবন্ধনধারীদের সনদ অর্জনের দিন বয়স হিসেব করলে তাদের নিয়োগ সুপারিশ করা যেত। মন্ত্রণালয় এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। এছাড়া আদালত বয়স বিবেচনায় নির্বাহী বিভাগের (মন্ত্রণালয়) ওপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। যার কারণে ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা সামনে আগাতে পারিনি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তবে মন্ত্রণালয় নির্দেশনা না দিলে আমাদের করণীয় কিছু নেই। শিগগিরই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে।’

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬